শুক্রবার , ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
[t4b-ticker]

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খাঁন

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, বিএনপি প্রতিরোধ না গড়ে তুললে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিত। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

এর আগে রোববার নওগাঁয় এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।’
এর জবাবে রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লেখেন, এনসিপির এক নেতা বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছেন। তবে তার দাবি, বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কিছুটা শিথিল করত, তাহলে আওয়ামী লীগের নেতারাই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতেন। তিনি আরও দাবি করেন, বিএনপি বিরোধী দলের নেতাদের নিরাপদ রাখার ভূমিকা পালন করেছে।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণেই। তার ভাষ্য, আওয়ামী লীগের মোকাবিলার সক্ষমতা বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন এমন কিছু রাজনৈতিক শক্তির নেতারা এখন সে বাস্তবতা স্বীকার করছেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর সরকারি সুবিধা ভোগের কারণে কিছু নেতার আচরণে পরিবর্তন এসেছে এবং তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তার মতে, সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো গণআন্দোলন সফল হয় না।
রাশেদ খাঁন আরও বলেন, মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চোদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে।
আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক ক‌রে‌ছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেফতার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি...