বৃহস্পতিবার , ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
[t4b-ticker]

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এবং রাতে ব্যানার ও লাঠিসোঠা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। তাদের মধ্যে প্রথম ৪ জন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট এ কার গাড়ির চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ও রাতে মহাসড়কে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা আত্মগোপনে চলে যায়। বিষয়টি পুলিশের নজরে এলে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে রাতে ১৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী পানিতে সাঁতরে অপর প্রান্তে পালিয়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যা বেশি। এরা আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে জানান তিনি।সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, জড়িতদের শনাক্ত করে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।
আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক ক‌রে‌ছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে...

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেফতার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি...