সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
[t4b-ticker]

মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন না। আপনারা জানেন—এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি স্কুলে যান আর না যান- পড়াশোনা করান আর না করান, মাস গেলে একটা বেতন আছে সরকারের। আপনার অবসরের পেনশন ও গ্র্যাচুইটি আছে। আছে না? কিন্তু বলুন তো মাদ্রাসায় কি কোনো সরকারি বেতন আছে? নাই। কোনো পেনশন ও গ্র্যাচুইটি নাই। আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়।

আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। কই তারা তো সরকারের কোনো অনুদান পায় না। তিনি বলেন, প্রত্যকটা মাদ্রাসার শিক্ষক মনে করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। তারা মনে করে উচিত শিক্ষা দেওয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। এটা আমানত মনে করে সরকারের বেতন ছাড়াই নানাভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই তারা সামান্য কিছু বেতন পায়। বিভিন্ন জায়গায় কুরআন শিক্ষা দেয়, ওখান থেকে কিছু পায়। অনেক টেনেটুনে তাদের সংসার চলে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, মাদ্রাসায় এত সুন্দর লেখাপড়া হয় যে, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাশ করে যারা ওপরে উঠেছে তাদের সংখ্যাও উল্লেখযোগ্য। আপনাদের সংখ্যা যদি বলতে চাই যে, ফ্রি প্রাইমারিতে শিক্ষার্থীরা কী শিখেছে। তারা ওপরে ওঠে কয়জন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

‘সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফশিল দেবে ইসি’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণার আগে সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। তিনি বলেন,...

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের...

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

‘বিগত সরকারের ভুল নীতির কারণেই বিদ্যুতের সংকট’

বিগত সরকারের ভুল নীতি ও রাষ্ট্রের স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তির কারণেই দেশে বিদ্যুৎ খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন...

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রী প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না: চিফ হুইপ

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উলেখ করেছেন...

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

মাদারীপুরে বিচারক ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট...