বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

বাঁচা-মরার ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই। ভারতীয় দলের জন্য ম্যাচটি ‘ডু অর ডাই’ অবস্থার সমান। এদিকে চেন্নাইয়ের মাঠে সন্ধ্যার পর থেকে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে-এমন আশঙ্কা ছিল আগেই।

যা ব্যাটিং সহজ এবং বোলিং কঠিন করে তোলে। এ সমস্যা মোকাবেলায় ম্যাচের আগে বিকল্প ব্যবস্থা নিলো আয়োজক ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড টস ও কন্ডিশনের প্রভাব সীমিত করতে স্টেডিয়ামের আউটফিল্ডে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের রাসায়নিক স্প্রে করছে। ‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার হয়। এর মূল কার্যকারিতা হলো- স্প্রে করার পর ঘাসে আর্দ্রতা জমে না এবং যদি ঘাস ভেজা হয়, তা দ্রুত শোষিত হয়ে শুকিয়ে যায়। এর আগে, মঙ্গলবার ও গতকাল দুপুরে আউটফিল্ডে পানি মিশিয়ে স্প্রে করা হয়েছে ‘ডিউ কিউর’। জানা যায়, বুধবার দীর্ঘ অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটাররাও মাঠে থেকে পরিস্থিতি পরীক্ষা করেন।

উইকেট ও আউটফিল্ডের অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। আগামীতে সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগামী মাসে আইপিএল শুরু হলে সব ভেন্যুতেই এটি বাধ্যতামূলক করার কথা ভাবছে বোর্ড। অতীতে শিশিরের কারণে ম্যাচের ফলাফলে বড় প্রভাব পড়েছে- এই অভিজ্ঞতা থেকেই এমন চিন্তা।

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু...

Ad For Sangbad mohona