শরীয়তপুরের জাজিরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১মার্চ সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া জেরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তসলিম হোসেন, শিক্ষা ও আই সিটি শাখা প্লাবন কুমার সাহা, অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান।
এসময়ে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। বক্তাগন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে শিক্ষা পদ্ধতি, পাঠদান পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে সঠিক পদ্ধতি গ্রহনকরে কোমলমতি ছাত্র-ছাত্রীদে মানসম্মত শিক্ষাদানে যুগোপযোগী করে তুলতে শিক্ষকদের পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন :










