বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চান আমিনুল

আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সাতটি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান আমিনুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর, ক্রীড়াঙ্গনের সকল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে আমিনুল হকের।

প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী।গণমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান করা হবে।’ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরি ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করতে চান আমিনুল হক। তিনি বলেন, ‘শুধু সাতটি কেন, আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ইদের পর পর। আমরা চেষ্টা করব, জুন-জুলাইয়ের পরে যখন বাজেট সেশন আসবে, তখন আমরা চেষ্টা করব, ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবলসহ অন্যান্য স্পোর্টসও যেন তৃণমূলের সকল পর্যায়ে শুরু করতে পারি।’

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু...

Ad For Sangbad mohona