বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহানা মোস্তারি

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি।

বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার স্বীকৃতি পেলেন মোস্তারি। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রংপুরের মেয়ে মোস্তারি। আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাই পর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা মোস্তারি। টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সব কটিতেই জিতে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

গতকাল মাসসেরা পুরুষ খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু...

Ad For Sangbad mohona