বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

সেলিম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুঁড়ে মারা যান বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মন্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের আবেদন করে পুলিশ।

এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ৫টি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। যদি চেম্বারজজ আদালতে জামিন পাওয়া পাচঁ মালার জামিন স্থগিত করা জন্য আবেদন করেছেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সেলিম মন্ডল হত্যা মামলার এজাহারে তার কোন নাম নেই। শুধুমাত্র হয়রানি করার জন্য এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি একজন পরিচ্ছন মানুষ। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছে। তিনি এই মামলায় উচ্চ আদালতে যাবেন বলে জানান। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু...

Ad For Sangbad mohona