ভারতে গ্রেফতার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার (৯ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এর আগে রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে বাংলাদেশ সরকারও ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর হত্যাকাণ্ডটি নিয়ে দেশজুড়ে আবারও আলোচনা শুরু হয়।
দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...










