বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

যুদ্ধ এখনো শেষ হয়নি, মৃত্যু বা আহতের গুঞ্জনের মধ্যেই ইরানকে নেতানিয়াহুর হুমকি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন— এমন গুজবের মধ্যেই ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টারে তার পরিদর্শনের খবর এসেছে। পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’।

সোমবার (৯ মার্চ) রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে কথা বলার একটি ছবিও দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘এক্স’ হ্যান্ডলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই, ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ছুড়ে ফেলে দিক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।

তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড়গোড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজকে সঙ্গে নিয়ে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে...

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু...

Ad For Sangbad mohona