শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন।

এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।

স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসলে সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

 

নিজামী মুজাহিদ সাঈদীর জন্য সংসদে শোক জানাল জামায়াত

রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণ জানালেন বিরোধীদলীয় নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করেছে বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণ হিসেবে বিরোধীদলীয় নেতা...

নিজামী মুজাহিদ সাঈদীর জন্য সংসদে শোক জানাল জামায়াত

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ত্রয়োদশ সংসদ অধিবেশনে বক্তব্যকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য...

Ad For Sangbad mohona