শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
[t4b-ticker]

টানা বৃষ্টির পর শুরু খেলা, নতুন লক্ষ্য বাংলাদেশের সামনে

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে হানা দেয় বৃষ্টি। টানা বৃষ্টির পর আবারও খেলা মাঠে গড়িয়েছে। তবে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে লিটন-হৃদয়দের ২১৬ রান করতে হবে। নতুন করে খেলার ওভার-লক্ষ্য এবং পাওয়ার প্লেসহ কিছু নিয়মেও পরিবর্তন এসেছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ১-৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮-২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭-৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে। এ ছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।বৃষ্টির পর দুর্দান্ত ব্যাট করতে থাকেন লিটন। তবে মাজ সাদাকাতের বলে আউট হন তিনি। ৩৩ বলে ৪১ রান করেছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

 

ঢাকাসহ ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে...

ঢাকাসহ ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) খাল খনন কার্যক্রমের শুভ...

Ad For Sangbad mohona