চলমান যুদ্ধে ইরানকে দুর্বল করে দেশটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আলজাজিরার। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশটিকে দুর্বল করা এবং বিভক্ত করার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসকগোষ্ঠী এমন অশুভ উদ্দেশ্য ও লক্ষ্য অনুসরণ করছে- যার মাধ্যমে তারা ইরান এবং বড় বড় ইসলামি দেশগুলোকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দিতে চায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব চাপ ও হামলার মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে...










