রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

হারুন-বিপ্লবের সাত পদক বাতিল

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি (সাময়িক বরখাস্ত) বিপ্লব কুমার সরকারের নামও। গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন এই কর্মকর্তারা।

এর মধ্যে হারুন অর রশীদের ২০১২ ও ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৬ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। তার ২০১৮ সালে পাওয়া পুলিশ পদক আগেই প্রত্যাহার করা হয়েছে।

আর বিপ্লব কুমার সরকারের ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৮ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona