রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাভারে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেন সাভার উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মাহবুবুর রহমান

সাভারের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেছেন। সোমবার দুপুরে তিনি তালবাগ কবরস্থানে শহীদ তানজীর খান মুন্না ও শহীদ শফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসাইন ডালিম, সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. জুলকারনাইন অন্নু।

দিনের শুরুতেই নবনিযুক্ত সাভার উপজেলার (ইউএনও) মাহাবুবুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি, মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দীন, আমিন বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ রিয়াজ উদ্দিন ফালান, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ

সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, বনগাঁ ইউনিয়নের প্রশাসক মো. সেলিম রেজা, বিরুলিয়া ইউনিয়নের প্রশাসক মনোয়ারা আক্তার এবং ভাকুত্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন ও ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক মো. আল মামুন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাকিব, সাভার থানা ছাত্রদল নেতা রাসেল শাহা,সহ অনেকে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona