রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ভূমিকম্প আতঙ্কে মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ভূমিকম্প আতঙ্কে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়েছে। খনি সূত্রে বলা হয়েছে- সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত এবং প্রাণহানির ঘটনায় খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় খনি কার্যক্রম বন্ধ রাখার।

জানা গেছে, রোববার সকালের শিফটে পাথর খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার প্রাক্কালে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। এ ব্যাপারে পাথর খনির এমডি ডিএম জোবায়েদ হোসেনের সঙ্গে কথা হলে ভূমিকম্প আতঙ্ক ও খনি বন্ধ ঘোষণার কথা নিশ্চিত করেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona