রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নেই দর্শক আগ্রহ, বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে ফাঁকা গ্যালারি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

তবে এই ম্যাচ নিয়ে তেমন দর্শক আগ্রহ নেই।বাংলাদেশ নিজেদের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচটা খেলেছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের তিন ম্যাচেই গ্যালারি ভর্তি দর্শক ছিল।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এখনও অর্ধেক দর্শকও আসেনি।আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত এবং শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। আইরিশদের বিপক্ষেই বিশ্বকাপের প্রস্তুতি নেবে লিটন দাসের দল।প্রথমে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান সংগ্রহ করেছে আইরিশরা।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona