রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই ২৯ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...










