রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তার মতে, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় দেওয়া হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত আদালত দিয়েছেন।

এই রায়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মনে করি, এর ফলে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই এখন পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা সরকারকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা মিললে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona