রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিজয় দিবসে ক্ষমা পেয়ে মুক্ত হচ্ছেন ৫ কারাবন্দী

আসন্ন বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে দণ্ডিত পাঁচ কারাবন্দীর অবশিষ্ট সাজা মাফ করে তাঁদের মুক্তি দেওয়ার আদেশ জারি করেছে কারা কর্তৃপক্ষ।আজ বুধবার কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) মো. জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্য থেকে পাঁচজনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ জারি করা হয়েছে।এ বিষয়ে মো. জান্নাত উল ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘কারা অধিদপ্তর থেকে পাঁচ বন্দীর মুক্তির আদেশ সংশ্লিষ্ট কারাগারে পৌঁছানোর পর তাঁদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।’তিনি আরও জানান, মুক্তির আদেশ পাওয়া বন্দীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তাঁরা মারামারি ও প্রতারণার মামলার আসামি।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona