রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

মরক্কোতে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।শনিবার (২৯ নভেম্বর) দেশে তার ফেরার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। মরক্কোর মারাকেশে গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।পুলিশ সদর দপ্তর বলেছে, সম্মেলনে বৈশ্বিক সাইবার প্রতারণা,

মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন আইজিপি বাহারুল। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona