রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পূবাইলে ভূয়া র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১,

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভূয়া র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. দেলোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মিরের বাজার ডাচ-বাংলা ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলনের পর ইজিবাইকে বাড়ি ফেরার পথে পূবাইল বাজারগামী সড়কের মাথায় টঙ্গী–কালীগঞ্জ মহাসড়কে একটি নোয়া গাড়িতে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভুক্তভোগী রনি আন্তনী রোজারিওকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে।

পরে চোখ-মুখ বেঁধে টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পূর্বাচল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পূবাইল থানায় মামলা দায়েরের পর এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পুলিশ, র‌্যাব ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

পূবাইল থানা পুলিশ জানায় , গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona