গাজীপুর মহানগর যুবদলের নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদ হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত আবু নাহিদ ওরফে হাসান নাহিদ ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অন্যতম সেনানী এবং দুঃসময়ে রাজপথের সাহসী সহযোদ্ধা। তিনি গাজীপুর সদর মেট্রো থানার অন্তর্গত যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হারিনাল বাজারে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সন্ত্রাসীরা তার ওপর নৃশংস হামলা চালায়। এ সময় তার ১১ বছর বয়সি মেয়ের সামনে আবু নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জানুয়ারি ২০২৬ ইং, বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গাজীপুর মহানগর যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।মামলার তদন্ত অফিসার বলেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহডলত আছে।
শেয়ার করুন :










