রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নলছিটির সুবিদপুর ইসলামী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি নাইমুল ,সম্পাদক নাইম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন–২০২৬ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে এম. নাইমুল ইসলাম নাইমকে সভাপতি, ইমন আকনকে সহ-সভাপতি এবং মুহাম্মদ নাইম ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রকাশনা ও দফতর সম্পাদক এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু মুসা সরদার।

নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে আরও সংগঠিত করতে হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক কার্যক্রমে লোকসংখ্যা বাড়ানো ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নবগঠিত কমিটির মাধ্যমে সুবিদপুর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona