রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।’বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’শহীদদের শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন বলে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা।সালাহউদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ে দেশের সবচেয়ে মেজর পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতৃত্ব হিসেবে তারেক রহমান শহীদদের কবর জিয়ারত এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এটাই হবে অভ্যুত্থানকে ধারণ করার প্রকৃত উদাহরণ।’আগামী নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে দলটির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা রয়েছে। তারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী নমিনেশন চেয়েছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে, আসন সমঝোতার স্বার্থে অনেক যোগ্য প্রার্থীকে আমরা বঞ্চিত করেছি। তাদের মনব্যথা আছে। এ কারণে তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে।

ফলে এ বিষয়ে আমরা কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আর কিছু ক্ষেত্রে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি। আশা করি মীমাংসা হবে।’নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সেটা ইসিকে জানাতে পারে।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona