রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

দুই লাখ টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে রয়েল মণ্ডল (৪৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রয়েল মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত রয়েল মন্ডল ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামের হালিম মণ্ডলের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন তার বড় ভাই খায়ের মণ্ডল (৫০) ও ভাবি পলি বেগম (৪০)।

এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে মোসাঃ মলিনা বেগমের (২৫) সঙ্গে রয়েল মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে আসছিলেন রায়েল। ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারিতে নিজ বাড়ির সামনে যৌতুকের দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় নিজ বাড়ির সামনে মোসাঃ মলিনা বেগকে পিটিয়ে ও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেন রয়েল মণ্ডল। ঘটনার একদিন পর কোতোয়ালি থানায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। সব আলামত ও সাক্ষীদের জবানবন্দিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona