রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

দুর্দান্ত লড়াই শেষে ফ্রান্সের কাছে হেরে বাংলাদেশের বিদায়

গত আসরের রানার্স আপ ফ্রান্স। শক্তি বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। সেই ফ্রান্সের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলো প্রথমবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। দুর্দান্ত লড়াই শেষে ফরাসিদের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলার যুবারা। আর ফ্রান্সের কাছে হেরে পুল পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ। এখন স্থান নির্ধারণী ম্যাচে খেলবে তারা।চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি।

২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে।তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।দুই হ্যাটট্রিকসহ তিন ম্যাচে মোট ৭ গোলের দেখা পেলেন আমিরুল। সবগুলো গোলই করেছেন পেনাল্টি কর্নার থেকে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona