এক প্রতিবেদনে “ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার”—শিরোনামে এক অসহায় পরিবারের খবর সম্প্রচারের পর পরিবারের দুঃখ-দুর্দশা নজরে আসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর।ঘটনা জানার পর তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে নির্দেশ দেন পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করতে।তারই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে অসহায় ওই পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিবারটির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও সংহতির বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
মানবিক এই উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ, বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, এবং ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

শেয়ার করুন :










