রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শীতে হাজতখানায় আসামিদের কষ্ট লাঘবে ঢাকার আদালতের মানবিক উদ্যোগ

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে হাজতখানায় শীতে আসামিদের কষ্ট লাঘবে কার্পেট, নামাজের জন্য জায়নামাজসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিকালে হাজতখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এহসানুল হক হাজতখানা পরিদর্শন করেন। এ সময় চলমান শীত মৌসুমের কথা বিবেচনায় নিয়ে আসামিদের কষ্ট লাঘবে হাজতখানার মেঝেতে কারপেট বিছানোর ব্যবস্থা করেন।

এছাড়া এদিন ধর্মীয় ইবাদত নির্বিঘ্নে পালনের সুযোগ নিশ্চিত করতে হাজতীদের জন্য নামাজ আদায়ের জায়নামাজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হাজতখানার বিভিন্ন স্থানে পর্যাপ্ত ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

এছাড়া আসামিদের সুপেয় পানির চাহিদা পূরণে পানির ফিল্টার বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পানি পান নিশ্চিত করতে চালু করা হয়েছে ওয়ান টাইম গ্লাস ব্যবহারের ব্যবস্থা।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন এসব তথ্য নিশ্চিত করেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona