রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল।রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে বলে আমি মনে করি৷ ভারতের সঙ্গে বাংলাদেশের আগের সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন, এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল না।

বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই। শেখ হাসিনাকে ফেরত না দেয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা মন্তব্য করে তিনি বলেন, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। জানাতে থাকবে। দেশের স্বার্থ দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সব বিবেচনায় সবার স্বার্থকে বজায় রেখে কূটনীতি চালাতে হবে। বাংলাদেশকে অনেকেই ভালোভাবে চেনে।

কিন্তু, অনেকেই নেতিবাচকভাবে চেনে। এটা ঠিক করতে হবে।পররাষ্ট্রনীতি অনেকটা রাজনীতি দিয়ে নির্ধারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ নীতির সঙ্গে মিলিয়ে কূটনীতি চালিয়ে যেতে হয়। আমরা এমন একটা নীতি তৈরি করে দিতে চাচ্ছি, যা পরবর্তী নির্বাচিত সরকারকে সাহায্য করবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona