রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষেও গোল উৎসব, ৩ ম্যাচে ১৮ গোল করল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে দুর্দান্ত ফর্মে থাকছে বাংলাদেশ। বুধবার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানীর শিষ্যরা। এ জয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করল গোলাম রব্বানীর দল।

শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন।দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে।

৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারায় লাল–সবুজের তরুণরা। ১৬ দল নিয়ে হবে এবারের মূলপর্ব। এখন পর্যন্ত নয় দল কোয়ালিফাই করেছে, বাকিরা আসবে বাছাই থেকে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এখনও বাংলাদেশ গ্রুপ পার হতে না পারলেও এবার দলটির চোখ ইতিহাস গড়ার দিকে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona