রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কার্ভাডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোভ্যান। এতে দুর্ঘটনা কবলিত অটোভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজৈর উপজেলার আম গ্রামের বিকাশ সরকারের ছেলে অটোভ্যান চালক বিপ্লব সরকার (৩০) ও একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিপ্লব সরকারসহ দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে পলাশ গাইনও দুর্ঘটনাকবলিত ভ্যানটিতে ছিলেন। দুর্ঘটনায় হারুন শেখ নামে আরও একজন আহত হন। তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মোস্তফাপুর হাইওয়ে পুলিশে উপ-পরিদর্শক মতিউর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona