রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

টপ অর্ডারের ব্যর্থতায় হারল বাংলাদেশ

লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রান। টাইগারদের শুরুটাও হয়েছিল ভালো। প্রথম ওভারে আকিল হোসেইনকে ১ ছক্কা আর চারে ১২ রান তুলে তানজিদ তামিম আর সাইফ। কিন্তু বিপত্তিটা শুরু হয় দ্বিতীয় ওভারে জেডেন সিলসের দ্বিতীয় বলে। তার বলে রোমারিও শেফার্ডকে ক্যাচ দিয়ে ফিরেন তামিম।

এরপর একে একে প্যাভিলিয়নে ফিরলেন লিটন, সাইফ, শামিম, সোহান।মাত্র ৫৭ রানে অর্ধেক ব্যাটার আউট। এরপর আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে জয় কল্পনা করা যায় না। এরপর দলীয় ৭৭ রানে তাওহিদ হৃদয় ফিরলে ত হার নিশ্চিত হয়ে যায় প্রায়। কিন্তু এরপর কারিশমা দেখান লোয়ার অর্ডারে ব্যাট করা টাইগার বোলাররা।২৭ বলে ৩৩ রান করেন তানজিম হাসান সাকিব। নাসুম আহমেদ করেন ১৩ বলে ২০ রান।

৮ বলে তাসকিন করেন ১০ আর মোস্তাফিজ করেন ৮ বলে ১১ রান। আর এতেই ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৯ রান করেন। তাদের ব্যাটিং দেখে একসময় টাইগার দর্শকদের মনে হয়েছিল বাংলাদেশ জিততেও পারে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ রানের হার নিয়ে মাঠ থেকে ফিরলো টাইগাররা।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona