দৈনিক আমাদের খবরের প্রধান উপদেষ্টা মোঃ সিরাজুল মনিরের বিরুদ্ধে অফিসের নানাভাবে আর্থিক দুর্নীতির ও প্রতারণার অভিযোগ উঠেছে।
আমাদের খবর পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামের সূত্রে জানা যায়, মোঃ সিরাজুল মনির আমাকে বিভিন্ন প্রকার লোভ লালসা দেখিয়ে আমার থেকে আমার পত্রিকার প্রধান উপদেষ্টা পদ বাগিয়ে নেয়। এবং বিভিন্ন সময় আর্থিক সুবিধাও ভোগ করেন। আমার থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ম্যাগাজিন বের করার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় কৌশলে বিভিন্ন মাধ্যমে এযাবৎ আমার থেকে ৫৫ হাজার প্লাস টাকা হাতিয়ে নেয় তার প্রতারণার মাধ্যমে। এ ব্যাপারে আমার পত্রিকার পক্ষ থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে ও সিরাজুল মনির এর বিরুদ্ধে প্রতারণামূলক একটি জিডি করা হয়েছে আশুলিয়া থানায় জিডি নং১৭২২।
তথ্যসূত্রে আরো জানা যায়, এরকম বহু লোকের সঙ্গে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। সিরাজুল মনির বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য নিজেকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে একেক সময় একেক রকম পরিচয় দেয়। তিনি নাকি গণজাগরণ পার্টির আহবায় হিসেবেও পরিচয় দেয়। তার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই এবং আমাদের খবর পত্রিকা থেকে ইতিমধ্যে তাকে তারিখ-১৩-১১-২০২৫ ইং প্রধান উপদেষ্টার পথ থেকে ও সকল কার্যক্রম থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আমাদের খবরের সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত সকলের অবগতির জন্য সতর্ক বার্তা ও বহিষ্কার নোটিশ দেওয়া হয়েছে এবং পত্রিকায় নিউজ ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন :










