উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফার সোসাইটির উদ্যোগে, মহান বিজয়দিবস উপলক্ষে, মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এরগণ বিপ্লবের বীর শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আহত বিপ্লবীদের কল্যাণ কামনায়, দোয়া, রেলি প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মো : তাওহিদুল ইসলাম:-১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে, সকাল ৭:৩০ এ অফিস কার্যালয় পতাকা উত্তোলন , আটটায় ওয়েলফেয়ার সোসাইটি অফিস থেকে রেলি বের হয়ে ১১ নম্বর পার্ক, ১১ নম্বর চৌরাস্তা ঘুরে, অফিস কার্যালয় এসে রেলি শেষ হয়।এ সময় উপস্থিত থেকে রেলিতে অংশগ্রহণ করেন ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির, ভারপ্রাপ্ত সভাপতি, মো: ফিরোজ জামান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত, অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া,


প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আহবায়ক ১৬ ডিসেম্বর কমিটি, মুহাম্মদ রেজাউল করিম, সংগঠনিক সম্পাদক মো: মোগল ভূঁইয়া , সহ নিরাপত্তা সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা, পৃষ্ঠপোষক মো: জাহাঙ্গীর আলম তালুকদার , উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, দপ্তর সম্পাদক নাসরিন আক্তার সহ অন্যান্য নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরত কামনায়, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
শেয়ার করুন :










