রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শরীয়তপুর ০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা করলেন কর্নেল (অবঃ) রাসেল

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ নজরুল ইসলাম রাসেল মোড়ল!

শুক্রবার ২৮ নভেম্বর রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের মান্নান পাগলা ওরফে মনা পাগলার বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে বাউল গানের মঞ্চে স্থানীয়দের সঙ্গে ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ নজরুল ইসলাম রাসেল মোড়ল। এসময় তিনি ওরসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম রাসেল মোড়ল জানান, তিনি শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি নির্বাচন করতে চাই। এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের অধিকার সুরক্ষায় আমি কাজ করতে চাই।

এসময় উপস্থিত জনসাধারণ তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকেই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো জনতা উপস্থিত ছিলেন।

কর্নেল (অব.) রাসেল মোড়লের নির্বাচন করার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona