রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

পরে জে.এস.ইউ. মডেল হাই স্কুল মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।বিশেষ অতিথি ছিলেন ড. মাহফুজুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা।

আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার।এছাড়াও বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রা শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona