আজ ১০ই নভেম্বর শিল্পাঞ্চল আশুলিয়া ডি ইপিজেড এর সামনে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার কয়েক হাজার ‘ শ্রমিক। একই মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান— এক্টর এক্সপোটিং লিমিটেড,সাউথ চায়না ও গোল্ড টেক্স-এর সাধারণ শ্রমিকেরা এই বিক্ষোভে অংশ নেন।
১০ই নভেম্বর সোমবার সকালে ডিইপিজেড-এর প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শ্রমিকরা তাদের তিন মাসের প্রথম দাবিতে সমাবেশ করা কালীন সময়ে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শিল্প পুলিশ জলকামান দিয়ে বিক্ষোভ কারী শ্রমিকদের ছাত্রবঙ্গ করে দেন।

শেয়ার করুন :










