রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গোল্ডেন বুট জয়ের পর এমবাপ্পে বললেন, ‘আরও বহু বছর রিয়ালে থাকতে চাই’

গত মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপ্পে। শুধু লা লিগাতেই ৩৪ ম্যাচে ৩১ গোল করেছিলেন এই ফরাসি তারকা। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার হাতে নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন এমবাপ্পে। সেখানে উপস্থিত ছিলেন রিয়ালের কোচ জাবি আলোনসো, খেলোয়াড়েরা ও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এ সময় নিজের ইচ্ছের কথা জানান এই ফরাসি তারকা।

এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবার এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক কিছু।’চলমান মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতায় ১৩ ম্যাচে ১২ জয়ে শীর্ষে তারা। এ মৌসুমে শিরোপা–খরা কাটিয়ে দারুণ কিছু জেতার স্বপ্ন দেখছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমাদের দলে অসাধারণ এক বন্ধুত্ব ও ঐক্য আছে। আশা করি, আমরা এই মৌসুমে বড় কিছু জিতবো। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় অর্জনই বেশি গুরুত্বপূর্ণ।

আমি এখানে আরও বহু বছর থাকতে চাই এবং এমন কিছু অনেকবার জিততে চাই।’গোল্ডেন বুট জেতায় এমবাপ্পেকে অভিনন্দন জানিয়ে রিয়াল সভাপতি পেরেজ বলেন, ‘তোমার মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া আমাদের জন্য গর্বের। তুমি এই ক্লাবের মূল্যবোধকে দারুণভাবে উপস্থাপন করেছ। গত মৌসুমে তুমি উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছ। ৩৪ ম্যাচে ৩১ গোল দিয়ে এই পুরস্কার অর্জন জিতেছ, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছ। এবারে মৌসুমের শুরুতেই তোমার গোল এখন ১৬। রিয়াল মাদ্রিদের ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় গোল্ডেন বুট জিতেছেন—হুগো সানচেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও। এখন সেই তালিকায় যুক্ত হলো তোমার নামও।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona