রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কে এম সিদ্দিকুর রহমান বলেন, “দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা ও নানা প্রতিকূলতার পর আজ আমরা একটি উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে আশাবাদী—আমাদের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে বিজয়ী হবেন।” এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু শরীয়তপুর-৩ নয়, জেলার তিনটি সংসদীয় আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থীরা জনগণের ব্যাপক সমর্থনে বিজয় লাভ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা ও শাহ মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাসেম, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই এটিকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক শক্তির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona