রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন জেড আই খান পান্না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সাত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী নিজেই এ কথা জানান। এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন।

এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইবুনালে ওকালতনামা দাখিল করেন জেড আই খান পান্না।সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলেও মন্তব্য করেন জেড আই খান পান্না।গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, চারিদিকে মব কালচারের দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি।

এসময় হত্যার সঙ্গে জড়িত যে কারও সাজা হওয়া উচিত মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেড আই খান পান্না।এদিন হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য তাকে উপস্থিত করা হয়।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়।গত ২৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona