রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সখিপুরে মহিলা দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা যুব দলের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চরভাগা ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর থানা মহিলা দলের আহব্বায়ক সানজিদা ইসলাম শান্তি।প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি মহিলা দলের সভাপতি আসমা উল হোসনা এবং সহ-সভাপতি শাহনাজ মৃধা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের হাতকে শক্তিশালী করতে মহিলা যুব দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরভাগা ইউনিয়ন মহিলা দলের সভাপতি সেতেরা সরকার।ফাতেমা বেগম, মাহমুদা আক্তার ( সামু), নুর জাহান,জাহানারা বেগম, সুর্বনা চৌধুরী, পিয়ারা বেগমসহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona