রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ধানের শীষের সমর্থনে ঢাকা-১৯ এ বিশাল র‍্যালি

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা–১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হওয়া এ র‍্যালি সাভারের ব্যাংক টাউনে গিয়ে শেষ হয়।

র‍্যালি চলাকালে হাজারো নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও আকর্ষণীয় সাজসজ্জার মাধ্যমে ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে থাকেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, “ঢাকা–১৯ সবসময়ই বিএনপির দৃঢ় ঘাঁটি। ইনশাল্লাহ এবারও বিপুল ভোটে বিজয়ী হবো।”

আয়োজকদের মতে, র‍্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেলসহ শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ অংশ নেয়। মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। এসময় নেতাকর্মীদের – “আইয়ুব খানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona