রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সিলেটে সমিত, ইংল্যান্ডের পথে হামজা

স্বপ্নের এক রাত কাটিয়েছেন দুজন। হামজা চৌধুরী ও সমিত সোমদের বাংলাদেশ ফুটবলে ২২ বছর পর হারিয়েছে ভারতকে। সেই আনন্দ সঙ্গী করে সিলেটে পরিবারের কাছে গেছেন সমিত, ভারত বধের অন্যতম নায়ক হামজা আছেন ইংল্যান্ডের পথে।

জানা গেছে, হামজা চৌধুরী বুধবার (১৯ নভেম্বর) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন। ফিফা উইন্ডো শেষে দ্রুত তাকে ইংল্যান্ডের লেস্টার সিটিতে যোগ দিতে হবে।

সমিতের কানাডার লিগে বিরতি রয়েছে। তাই তিনি দেশে থাকবেন কয়েকদিন। আজ তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিলেটে গেছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ত্যাগের কথা রয়েছে। স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচায় বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona