রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ

ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান।এসময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে দুজন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।ইরানে গত ১২ দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এ বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাশা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona