রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ডামুড্যায় ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৭ কিশোর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় ৭ শিশু-কিশোরকে বাইসাইক সহ ২৩ জনকে উপহার দেওয়া হয়েছে।শনিবার ১৬ আগস্ট দুপুরে ডামুড্যা পৌরসভার ঐতিহ্যবাহী কাজি বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেল সহ অন্যান্য উপহার গুলো তুলে দেওয়া হয়।

ডামুড্যা হামীদিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নান্নু মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় মুসল্লী প্রমূখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর জাহিদ হাসান বলেন, “এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আমি অনেক খুশি।” কাজি বাড়ী জামে মসজিদের ইমাম নোমান সিদ্দিক বলেন, “অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ৭ জনকে সাইকেল ও ২৩ জনকে উপহার দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম বলেন, “এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে। আমি এই ভালো কাজকে স্বাগত জানাই।”

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona