রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।বুধবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে ১ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেট পূর্ণ হবে তাসকিনের।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১০০ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব ১২৯ ম্যাচে এবং মোস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন।সাকিব-মোস্তাফিজের পর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন তাসকিন।

৮১ ম্যাচে ৯৯ উইকেট আছে তার।২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি।এবারের এশিয়া কাপে ৩ ম্যাচ খেলেছেন তাসকিন। ১০৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona