রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের

আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে আয়ারল্যান্ড জয়ের ধারা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে।চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।গত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলি,

রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।বাংলাদেশ একাদশ-তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার),

তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।আয়ারল্যান্ড একাদশ-পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালির্টজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona