রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার ঘটনায় বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী। শনিবারের এই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত এবং আটজন আহত হন।সুদানের সেনাবাহিনী বলেছে,

এই ঘটনা ‘বিদ্রোহী মিলিশিয়া এবং এদের পেছনে থাকা ব্যক্তিদের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে প্রকাশ করে।’সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই হামলা ঘটলো।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের ‘সবচেয়ে বড়’ মানবিক সংকট বলে বর্ণনা করেছে।সাম্প্রতিক সময়ে আল-ফাশের শহরে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে আরএসএফ-এর যোদ্ধারা।

শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে ‘বিভাজন’ স্পষ্ট হয়েছে।পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে। অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চলসহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona