রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ইসরাত জাহান মিতু দাখিল মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করলেন মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু

ইসরাত জাহান মিতু দাখিল মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এপিএস, জননন্দিত নেতা ও শরীয়তপুরের কান্ডারী মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু। শনিবার দুপুরে তিনি ওই প্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে দিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে এই শিক্ষার্থীদের মধ্য থেকেই।”

তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা আগামী প্রজন্মকে নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তুলছেন। এটি দেশের জন্য বিরাট অবদান।” এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত সবাই তার আন্তরিকতা ও বিনয়ী আচরণে মুগ্ধ হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব আবদুল মুকিত দেওয়ান, কে এম সিদ্দিক আহাম্মেদ, মনসুর আহাম্মেদ দেওয়ানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona